ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বরিশালের মেঘনায় জিপসামবাহী কার্গো ডুবি, ১০ ক্রু উদ্ধার

বরিশালের মেঘনা নদীতে ‘এমভি প্রিন্স অব ঘশিয়াখালী-১’ নামে একটি জিপসামবাহী জাহাজ (কার্গো জাহাজ) তলা ফেটে ডুবে গেছে। খবর পেয়ে কার্গোর মাস্টার, গ্রিজার, লস্করসহ ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌপুলিশ।৩ জুলাই দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই (নি.) ওমর ফারুক বলেন, ২৮ জুন পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে ‘এমভি প্রিন্স অব ঘশিয়াখালী-১’ নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। ২ জুলাই কার্গোটি মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে।


পরে ৩ জুলাই সকালে অন্য কার্গোর সঙ্গে ওই জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথে কিছু একটার সঙ্গে কার্গোটির সামনের অংশের তলদেশে ধাক্কা লাগে। এতে কার্গোর ভেতরে পানি ঢুকে ধীরে ধীরে ডুবতে থাকলে নাবিকরা দ্রুত সেটিকে পাশের চরে নেয়ার চেষ্টা করেন। তবে তার আগেই কার্গোটি মেঘনায় ডুবে যায়।


এদিকে জাহাজে থাকা নাবিকরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। সেখান থেকে খবর পেয়ে কার্গোর নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।


এসআই ওমর ফারুক আরও বলেন, কার্গোটির তলদেশে কীসের সঙ্গে ধাক্কা লেগেছে তা বলা যাচ্ছে না। তবে ওই জায়গায় এর আগে আরেকটি পণ্যবাহী জাহাজ এমভি প্রিমিয়াম-৫ ডুবির ঘটনা ঘটেছিল। সেটির সঙ্গে নাকি ডুবো চরে ধাক্কা লেগেছে তা বলা সম্ভব নয়। 

ads
ads
ads

Our Facebook Page

↑